সাহিত্য

ভিনদেশি লোক

সিকদার নাজমুল হক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ ০২:৫৯ | ৩১

দুপুরবেলায় পথের ধারে কাণ্ডটা কী ঘটল আজ,

অদ্ভুতুড়ে লোকটা খাড়া, তার পরনে আজব সাজ।
 

টকটকে লাল স্যুট পরেছে, মাথায় মুকুট, সোনার তাজ,

দেখতে তাকে ছুটল সবাই পেছন ফেলে ঘরের কাজ।

 
সাজ দেখে তার পাড়ার লোকের মাথায় যেন পড়ল বাজ,

কেউ বলে সে ভিনদেশি লোক, খাস বিলেতি, ওলন্দাজ।
 

কেউ বলে সে ভঙ ধরেছে, একটু কি তার নেইকো লাজ?

কেউ বা তাকে দিচ্ছে গালি, কেউ ঝাড়ছে কথার ঝাঁজ।

খবর পেয়ে গেলাম ছুটে, খুলেই রেখে বইয়ের ভাঁজ,

ওমা! সে তো ভিনদেশি নয়, পাশের গাঁয়ের সরফরাজ।

সাহিত্য থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher