সাহিত্য

টিয়ের বিয়ে

মোফাজ্জল করিম

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ ১১:৪০ | ৬৯

টিক্ টিক্ টিক্ টিয়ে রে

      কাল নাকি তোর বিয়ে রে

      তাইতো ঠোঁটে রং মেখেছিস

      আলতা-সিঁদুর দিয়ে রে।

 
টিক্ টিক্ টিক্ টিয়ে রে

      রাঁধছে মায়ে-ঝিয়ে রে

      কাঁদছে তারা রাঁধতে বসে

      ভেজাল নাকি ঘিয়ে রে।


টিক্ টিক্ টিক্ টিয়ে রে

     শিউলিমালা নিয়ে রে

     বরের বাড়ি গিয়ে রে

     বুড়ো বরের দেখা পেলাম

     হাজার টাকা দিয়ে রে।

 
টিক্ টিক্ টিক্ টিয়ে রে।

সাহিত্য থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher