সাহিত্য

কুটুমপাখি

ইমতিয়াজ সুলতান ইমরান

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ ০৩:১২ | ৭১

আম পেকেছে জাম পেকেছে

কয় কী কুটুমপাখি?

পাকা আমের থোকা দেখে

যায় জুড়িয়ে আঁখি।

 
কুটুমপাখি কোথায় থাকে

কোথায় বসে ডাকে

দিবানিশি উড়ে বেড়ায়

কার বাড়ি সে থাকে?
 

কার বাগানে খাচ্ছে কাঁঠাল

কার বাগানে আম

কার বাগানের লিচু কুড়ায়

কার বাগানে জাম?

 
জ্যৈষ্ঠ এলেই মিষ্টি স্বরে

কী কথা সে কয়?

শুনতে ভারি মধুর লাগে

যার যা মনে হয়।
 

জ্যৈষ্ঠ মাসে ফলের বাসে

কুটুমপাখি আসে

ইচ্ছে করে ছড়া লিখি

কথার অনুপ্রাসে।

সাহিত্য থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher