সাহিত্য

ব্যাঙের ছাতা

আহমেদ সাব্বির

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ ০২:০৭ | ৪৮

কোলা ব্যাঙের মন ভালো নেই

ঝাপসা চোখের পাতা

দিনদুপুরে লুট হয়েছে

প্রিয় রঙিন ছাতা।
 

ছাতার ছায়ায় বসে কোলা

গান ধরত সুখে

বৃষ্টিভেজা সেলফি তুলে

দিত সে ফেসবুকে।


কালই কেবল হয়নি কোলার

ছাতার নিচে যাওয়া

বাইরে এসে দেখল হঠাৎ

শখের ছাতা হাওয়া।
 

ছাতার শোকে কোলার মুখে

বিষণ্নতার ছোঁয়া

পথের পাশেই বখাটে এক

ছাগল ছিল শোয়া।
 

হাই তুলে সে বলল আহা

কাঁদিস না ভাই কোলা

ব্যাঙের ছাতা হয়নি হজম

পেটখানা দ্যাখ ফোলা।

সাহিত্য থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher