ছোট খোকা আদনান মাঠে খেলে ফুটবল,
বেড়ায় সে সারা দিন সাথে নিয়ে দলবল
দুই পায়ে বল নিয়ে দৌড়ায় ঝটপট,
বন্ধুরা সবে বলে, ‘গোলবারে দে শট!’
রোদ ঝড়ে, বৃষ্টিতে থাকে মাঠে ব্যস্ত,
পাড়ার ক্লাবের আর্ম ব্যান্ড তার হাতে ন্যস্ত।
কখনো স্ট্রাইকার, মাঝমাঠে খেলে রোজ,
দলের দরকারে পুরো মাঠে রাখে খোঁজ।
গোল হলে গ্যালারিতে চিৎকারে টান টান
হাতে তালি দিয়ে ডাকে, ‘আদনান, আদনান’
লামিন ইয়ামাল হতে চায় আমাদের আদনান,
লাল সবুজ জার্সিতে গাইবে সে জয়গান।
সাহিত্য থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher