সাহিত্য

জোনাকপোকা

সোহানুজ্জামান মেহরান

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ০২:৪০ | ৩২

তোমার খোকা

খেলতে পারে?

মেলতে পারে নরম ডানা?

তোমার খুকি

খুব কি সুখী?

করে না কি টালবাহানা?
 

চলতে পারে?

বলতে পারে?

জ্বলতে পারে রাতদুপুরে?

ভান করে কী?

মান করে কী?

গান করে কী?

সাঁঝের বেলায় মধুর সুরে?

সাহিত্য থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher