ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক সমরেশ মজুমদার।ছবি : সংগৃহীত।
ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক সমরেশ মজুমদার মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন সমরেশ মজুমদার। এর মধ্যে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত ২৫ এপ্রিল থেকে কলকাতার অ্যাপোলো গ্লেনেগেলস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে আজ বিকেল সন্ধ্যা পৌনে ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৪২ সালে উত্তরবঙ্গের গয়েরকাটায় জন্মগ্রহণ করেন সমরেশ মজুমদার। উত্তরাধিকার, কালপুরুষ, কালবেলাসহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক তিনি।
জলপাইগুড়ি জেলা স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে ষাটের দশকের গোড়ায় কলকাতায় যান সমরেশ। স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় (সাম্মানিক) স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।
সাহিত্য থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher