সাহিত্য

আইস্ক্রিনে ‘হুমায়ূন ১০১’

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩ ০৪:২০ | ৩৫৮

ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এসেছে বেশ কিছু নতুন কনটেন্ট। তার মধ্যে অন্যতম হলো ‘হুমায়ূন ১০১’! আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের ১০১টি নাটক, টেলিছবি ও সিনেমা নিয়ে সাজানো হয়েছে ‘হুমায়ূন ১০১’।

এটি হুমায়ূন আহমেদের ভিজ্যুয়াল নির্মাণের প্লে লিস্ট। যেখানে একক নাটক যেমন রয়েছে, তেমনি আছে ‘আজ রবিবার’-এর মতো মেগা ধারাবাহিক। হুমায়ূন নির্মিত ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদসংকেত’, ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’ সিনেমাও দেখতে পারবেন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এর এই প্লে লিস্টে। জানা গেছে, ঈদের আগের রাত থেকে দর্শক ‘হুমায়ূন ১০১’ প্লে লিস্টটি আইস্ক্রিনে দেখছেন।


হুমায়ূন ১০১ ছাড়াও ঈদের আকর্ষণ হিসেবে আইস্ক্রিনে আসছে বেশ কিছু নতুন কনটেন্ট। এর মধ্যে আছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’, ‘পায়ের ছাপ’ এবং ‘মায়া’ নামে তিনটি সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে শিগগিরই দেখতে পারবেন দর্শক।


ভারতের দিল্লির প্রগতি ময়দানে ২৬ থেকে ২৮ এপ্রিল তিনদিনের একটি সেমিনার অনুষ্ঠিত হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত ‘এক বিশ্ব এক স্বাস্থ্য’ শিরোনামে এ সেমিনারে অংশ নিতে মঙ্গলবার একটি ফ্লাইটে ভারতে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বিশ্ব স্বাস্থ্যসেবাকে একীভূত স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসার লক্ষে সেমিনারটির আয়োজন করা হয়েছে।   

দুপুর সাড়ে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের দিল্লির গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম স্বাস্থ্যমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। 

এই সম্মিলনের উদ্দেশ্য হচ্ছে, বিশ্বব্যাপী সমমান সম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব অংশীদারিত্ব বাড়ানো। এতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, সার্কভুক্ত দেশগুলোসহ বিশ্বের ৭০টি দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশ নেবেন। 

সম্মিলনে ভারতের বিখ্যাত হাসপাতালগুলো, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সংস্থা এবং বিখ্যাত চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি আলোচনা সভা, আঞ্চলিক ফোরাম, বিটুবি মিটিং অনুষ্ঠিত হবে। 
 

সাহিত্য থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher