আমেরিকা
ভোট কারচুপির তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা ট্রাম্পের
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ০২:০৫ | ৩৩
ছবি: সংগৃহীত
আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ভোট কারচুপির সুনির্দিষ্ট তথ্যদাতাদের জন্য ১০ লাখ মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, ‘অতীতের নির্বাচন কিংবা আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোট কারচুপির তথ্য দিয়ে যারা সহায়তা করবেন, তাদের সেই তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করা গেলে তাদের ১ মিলিয়ন বা ১০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।’
আসন্ন ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন রাজনৈতিক দলের হাতে যাবে তা নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন এক সময়ে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই বড় ঘোষণাটি আসলো। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি
আমেরিকা থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher