সাহিত্য

আমার সেরা বন্ধু

রুদ্রদীপ পাল

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১৮ | ৬৩

বাবা আমার সেরা বন্ধু। কত, আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে যত্ন করে আমাকে বড় করে তুলেছেন! তাঁর অবদান অনেক।

তিনি একজন সহজ-সরল ও কোমল হৃদয়ের মানুষ। বাবাকে নিয়ে অনেক মজার স্মৃতি আছে। দুষ্টুমি করলে ক্ষমা করে দেন। মাকে না জানিয়ে আইসক্রিম, ফুচকা, ঝালমুড়ি কিনে দিয়ে বলেন, ‘খবরদার, মা যেন না জানে।

’ এবার বিশ্বকাপে আমাকে জার্সি আর পতাকা উপহার দিয়েছেন। বাবার সঙ্গে মিলে আমার প্রিয় দলের পতাকা বাঁশ দিয়ে টানিয়েছি। মাঠে বাবার কাছ থেকে ফুটবল খেলার কৌশল শিখেছি। শুধু কি তাই! আমার জন্মদিনে সবুজ পৃথিবী গড়তে নার্সারি থেকে চারা সংগ্রহ করে বাবা শত শত মানুষকে গাছের চারা উপহার দিয়েছেন।

তিনি স্বপ্ন দেখেন, আমি বড় হয়ে মানুষের মতো মানুষ হব। আমার মতামতকেও গুরুত্ব দেন। তিনি আমার শ্রেষ্ঠ শিক্ষকও। কারণ পড়াশোনায় সাহায্য করেন। তিনি বটগাছের মতো ছায়া দেন।

বাবা, তোমাকে নিয়ে গর্বিত। তোমাকে খুব ভালোবাসি।

সাহিত্য থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher