আমেরিকা

আমেরিকা

নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ ট্রাম্প, করলেন কড়া সমালোচনা

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ ০১:৪০ | ১৫

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে বহুপ্রত্যাশিত দ্বিপক্ষীয় বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টানা দ্বিতীয় দিনের মতো প্রকাশ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করে তিনি জানান, কূটনীতির রীতিনীতি ভঙ্গ করে নেতানিয়াহু সংবেদনশীল তথ্য মিডিয়ায় প্রকাশ করছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) আমেরিকান সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র 'পিকঅ্যাক্স মাউন্টেন' নিয়ে ইসরায়েলের যেকোনো উদ্বেগ নেতানিয়াহুর উচিত ছিল সরাসরি ও ব্যক্তিগতভাবে তার সঙ্গে আলোচনা করা, বিষয়টি বিশ্বজুড়ে প্রকাশ্যে আনা নয়।

ক্ষোভ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমি শুনলাম বিবি (নেতানিয়াহু) এ নিয়ে ঘোষণা দিচ্ছে। আমি ভেবে পেলাম না, কথাটা সরাসরি আমাকে না বলে কেন বিশ্ববাসীর কাছে ঢাকঢোল পিটিয়ে বলতে হলো?'

ট্রাম্প ইঙ্গিত দেন যে, ওয়াশিংটনকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে দীর্ঘমেয়াদে জড়িয়ে রাখতেই নেতানিয়াহু বিষয়টি এভাবে জোর দিয়ে সামনে আনছেন।

তিনি আরও বলেন, 'না, এই কথা আমাকে জানানোর জন্য বিবির ওপর নির্ভর করার প্রয়োজন আমার নেই। বিবির এই তথ্য দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমাকে যেন এই সংঘাতে আটকে রাখা যায়।'

যুক্তরাষ্ট্র উক্ত পরমাণু কেন্দ্রের সব গতিবিধি সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং 'সেখানে কী ঘটছে তা খুব ভালো করেই জানে' বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী ইতোমধ্যে ইরানের অধিকাংশ সামরিক অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। তবে পিকঅ্যাক্স পারমাণবিক কেন্দ্রটি এখনো তাদের লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'ইরানের সঙ্গে কোনো কূটনৈতিক সমঝোতা না হলে আমাদের এই কেন্দ্রটি ধ্বংস করতে হবে, আর আমরা খুব সহজেই তা ধ্বংস করে দিতে পারি।'

এদিকে, তুরস্কের কাছে মার্কিন সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়ে ইসরায়েলের প্রতিবাদের কড়া জবাব দিয়েছেন ট্রাম্প। গত সোমবার আঙ্কারার কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত সমর্থন করে ট্রাম্প তুরস্ককে যুক্তরাষ্ট্রের এক গুরুত্বপূর্ণ মিত্র এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে নিজের ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। তিনি সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র কাকে অস্ত্র বিক্রি করবে তা নির্ধারণ করে দেওয়ার অধিকার অন্য কারও নেই। সুত্র: আল জাজিরা

আমেরিকা থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher