আমেরিকা

আমেরিকা

সামরিক ঘাটিতে ইরানের 'অকস্মাৎ' ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ ০১:৩৯ | ১৬

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে মোতায়েনরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের চালানো একটি 'অকস্মাৎ' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

মঙ্গলবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেনটকম) সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানায়, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সবকটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই সফলভাবে ধ্বংস ও প্রতিহত করা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই হামলার ঘটনাটি এমন এক সময়ে ঘটল যার মাত্র ২৪ ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র ইরানে তাদের বিমান হামলা সাময়িকভাবে স্থগিত করেছে। 

অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী সৌদি আরবের সহায়তায় ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর স্থাপনায় পাল্টা বিমান হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই স্থাপনাগুলো থেকেই সম্প্রতি ৩০টিরও বেশি ড্রোন হামলা চালানো হয়েছিল। সূত্র: সিএনএন

আমেরিকা থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher