নিউইয়র্ক

জ্যাকসন হাইটসে ডাকাতি

নিউজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৩ ০৫:৪৯ | ৩৫১

নিউইয়র্ক সিটির ব্যস্ততম এলাকা জ্যাকসন হাইটসে একটি স্টোরে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটেছে। গত সপ্তাহে জ্যামাইকার কাওরান বাজার সুপার মার্কেটেও ডাকাতির ঘটনা ঘটে। 

কমিউনিটির পরচিতি মুখ, বিশিষ্ট রাজনীতিক সাখাওয়াত বিশ্বাস জানান, জ্যাকসন হাইটসে বাঙালীদের ব্যস্ত এলাকা বর্তমান বাংলাদেশ স্ট্রীট (পুরাতন ৭৩ ষ্টীট) ও ৩৭ এভিনিউর কর্ণারে অবস্থিত ডেইলি এন্ড গ্রোসারী স্টোরটিতে ডাকাতির ঘটনা ঘটে। বাংলাদেশী টিটো এই স্টোরের স্বত্তাধিকারী। ২৪ ঘন্টা খোলা স্টোরটিতে দূর্বৃত্তরা পিস্তল ঠেকিয়ে থেকে নগদ ২০/২৫ হাজার ডলার লুট করে নিয়ে যায়। কৃষ্ণাঙ্গ তিন জন কালো দূর্বৃত্ত আকস্মিকভাবে স্টোরটিতে ঢুকে এই ঘটনা ঘটনায়। ঘটনার সময় একজন দূর্বৃত্ত প্রবেশ পথে দাঁড়ায় অপর দু’জন ষ্টোরের ভিতরে ঢুকে অস্রের মুখে ক্যাশ রেজিষ্টার থেকে ডলারগুলো লুটে নেয়। কয়েক মিনিটের মধ্যেই এই ডাকাতির ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের স্থানীয় প্রিসেঙ্কটের কর্মকর্তারা স্টোরটি পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher