নিউইয়র্ক

দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছানো

মুখ খুললেন ইএমএস সেই ইউনিয়ন নেতা

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ ০১:৪২ | ৪৪

ছবি: সংগৃহীত

জরুরি পরিস্থিতিতে নিউইয়র্কবাসীর জীবন রক্ষায় দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছানোই ইএমএস কর্মীদের মূল দায়িত্ব। কিন্তু সম্প্রতি প্রকাশিত সিটি কম্পট্রোলারের এক প্রতিবেদনে দেখা গেছে, এক দশক আগের তুলনায় বর্তমানে জরুরি সেবায় অ্যাম্বুলেন্স পৌঁছাতে প্রায় চার মিনিট বেশি সময় লাগছে, যা প্রায় ৪০ শতাংশ বেশি।

এই উদ্বেজনক পরিস্থিতির মূল কারণ হিসেবে তহবিল এবং জনবল সংকটকে দায়ী করেছেন ইএমএস কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন। এ বিষয়ে কথা বলতে এনওয়াইওয়ান-এর ‘মরনিংস অন ১’ অনুষ্ঠানে উপস্থিত হন এফডিএনওয়াই ইএমএস লেফটেন্যান্ট এবং ইউনিফর্মড ইএমএস অফিসার্স ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট অ্যান্থনি আলমোহেরা।

অনুষ্ঠানে তিনি বলেন, সিটির ক্রমবর্ধমান জরুরি চাহিদার সাথে তাল মিলিয়ে বাজেট এবং কর্মী নিয়োগ না বাড়ালে এই বিলম্ব কমানো সম্ভব নয়। ইএমএস কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনা এবং পর্যাপ্ত লোকবলের অভাবে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের সেবা ব্যাহত হচ্ছে বলে তিনি সতর্ক করেন। ইউনিয়ন নেতারা অবিলম্বে এই সংকট উত্তরণে প্রশাসনিক হস্তক্ষেপ এবং বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher