নিউইয়র্ক

পংকজ ভট্রাচার্যকে স্মরণ করল নিউইয়র্কের বাংলাদেশীরা

নিউজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩ ২০:৪৪ | ৩২০

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক মনজুর আহমদ।

সদ্য প্রয়াত বাংলাদেশের প্রবীন প্রগতিশীল রাজনৈতিক ও ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্রাচার্যকে শ্রদ্ধার সাথে স্মরণ করল নিউইয়র্কে বাংলাদেশীরা।  গত শনিবার ২৯ এপ্রিল নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে নাগরিক সমাজের ব্যানারে এ নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছিল তার স্মরণে।   

সভায় বক্তারা বলেন, বাঙ্গালী জাতি আত্মত্যাগী একজন রাজনৈতিক নেতাকে হারালো। পংকজ ভট্রাচার্য আদর্শিক রাজনীতি করতেন। ক্ষমতা ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। আজীবন লড়াই করেছেন জনগনের মুক্তির জন্য। ক্ষমতা দেখার জন্য নয়। বাংলাদেশে তার সমকক্ষ  বিশুদ্ধ রাজনীতিক আর পাওয়া যাবে না। তিনি ছিলেন নির্লভ রাজনীতির জীবন্ত প্রতীক। পংকজ ভট্রাচার্যের রাজনৈতিক সহকর্মি অধ্যাপক মজিবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। তা পরিচালনার দায়িত্বে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন বাচ্চু।

পংকজ ভট্রাচার্যের রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধকালীন সময়ে সংগঠকের ভূমিকা ও দেশের বাম রাজনতিতে তার অবদানের কথা বক্তারা তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক মনজুর আহমদ, সাংষ্কৃতিককর্মী  মিথুন আহমেদ, খোরশেদ ইসলাম, ড. নজরুল ইসলাম, লেখক সুব্রত বিশ্বাস, এডভোকেট শেখ আখতারুল ইসলাম, রুহেল চৌধুরী, ওবায়দুল্লাহ মামুন, সাগর লোহানী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, মনিকা রায় চৌধুরী, শরাফ সরকার, সুব্রত তালুকদার, এডভোকেট নাসির উদ্দীন, রতন কর্মকার ও আব্দুল্লাহ চৌধুরী। পংকজ ভট্রাচার্যের জীবনী তুলে ধরেন উদিচীর সম্পাদক আলীম উদ্দীন। 
 ‘এ আগুনের পরশমনি ছোয়াও প্রানে’ গানটির সমবেত সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

 

সূত্র : নিউজ ডেস্ক

নিউইয়র্ক থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher