আমেরিকা

আমেরিকা

রিপাবলিকানদের জয়ী করতে ৫০ কোটি ডলার খরচ করলেন ইলন মাস্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ ২৩:২৯ | ৩৬

ছবি: সংগৃহীত

বিলিয়নিয়ার ইলন মাস্ক রিপাবলিকান প্রার্থীদের সমর্থনের জন্য এবং তার নিজস্ব বাসস্থান ও মূল ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রধান কেন্দ্র টেক্সাস যেন রিপাবলিকানদের দখলেই থাকে, তা নিশ্চিত করতে প্রায় ৫০ কোটি ডলার খরচ করেছিলেন।

টেসলার এই প্রধান নির্বাহী ২০২৪ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ে ২৫ কোটি ডলারের বেশি খরচ করার মাধ্যমে তাকে ক্ষমতায় আনতে সাহায্য করেছিলেন।

তবে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শোচনীয় পরাজয় এবং ৩০ বছরেরও বেশি সময় পর টেক্সাসে ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হওয়ার পর, মাস্ক একজন বড় রাজনৈতিক ও আর্থিক পরাজিত ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন।

মঙ্গলবার ভোটগ্রহণ শুরু হলে মাস্ক তার অনুসারীদের রিপাবলিকানদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্র্যাটরা মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয় এবং টেক্সাসের গভর্নর দৌড়ে জিনা হিনোফোসা পরাজিত করেন গ্রেগ অ্যাবটকে।

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে জয়ী হলে পুনরুত্থিত ডেমোক্র্যাট দল তার বিশাল ব্যবসাসাম্রাজ্যের বিরুদ্ধে কঠোর তদন্ত শুরু করবে এমন খবরের জবাবে মাস্ক তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ এক পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন।

‘ডেমোক্র্যাটরা আসছে ইলন মাস্কের পেছনে’ শীর্ষক এক প্রতিবেদনের সরাসরি উত্তর দিয়ে তিনি পোস্ট করেন, যে তরবারি চালায়, সে তরবারির আঘাতের শিকারই হয়। যারা আমার সঙ্গে বিবাদে জড়াতে চান তাদের বোঝা উচিত যে, আমি খুঁজে বের করব আসলে কারা মূল কলকাঠি নাড়ছে এবং কেবল ওই পুতুলগুলোর পেছনে না ছুটে আসল চালকদের পেছনেই আমি লাঘব করব।

এই ঘোষণার পর প্রি-মার্কেট ট্রেডিংয়ে স্পেসএক্স-এর শেয়ার দশমিক ৮ শতাংশ এবং টেসলার শেয়ার ৩ দশমিক ৬ শতাংশ কমে যায়, যা সামগ্রিক পুঁজিবাজারের তুলনায় নেতিবাচক।

ডাটা সেন্টার অনুমোদনে বিলম্ব মাস্কের ব্যবসায় বড় প্রভাব ফেলতে পারে, কারণ এটি স্পেসএক্সের আইপিও পূর্ববর্তী বিনিয়োগকারীদের সামনে উপস্থাপিত ২৮ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশে বাধা হয়ে দাঁড়াতে পারে।

ডেমোক্র্যাট আইনপ্রণেতারা আগে থেকেই মাস্ককে কয়েকটি বিতর্কিত ইস্যুতে নজরদারিতে রেখেছেন। যার মধ্যে রয়েছে—ইউক্রেনীয় সামরিক বাহিনীকে স্যাটেলাইট যোগাযোগ ব্যবহারে বাধা দেওয়া, তার নেতৃত্বাধীন 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির আওতায় ব্যাপক হারে সরকারি চাকরি ছাঁটাই, এবং তার প্রতিষ্ঠানগুলোর পাওয়া বিশাল সরকারি চুক্তি ও ভরতুকি।

মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর, প্রতিনিধি পরিষদের সম্ভাব্য নতুন ওভারসাইট কমিটির চেয়ারম্যান রবার্ট গার্সিয়া ট্রাম্প, তার পরিবার এবং তার প্রশাসনের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সবাই আইনজীবী ঠিক করে প্রস্তুত থাকুন।

উল্লেখ্য, মার্কিন প্রতিনিধি পরিষদের এই ওভারসাইট কমিটি হলো কংগ্রেসের প্রধান তদারকি সংস্থা, যাদের সাক্ষীর জবানবন্দি বাধ্যতামূলক করা, সরকারি নথি চাওয়া এবং সমন জারির ব্যাপক ক্ষমতা রয়েছে। সূত্র: এনডিটিভি

আমেরিকা থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher