আমেরিকা

আমেরিকা

সিয়াটলে বন্দুক হামলা: ২ জন নিহত, আহত ৫

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ ০২:২৮ | ২২

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘সিয়াটল সেন্টার’-এ এক বন্দুক হামলার ঘটনায় শিশুসহ অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম কোমো নিউজ  এই তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) দেওয়া এক বার্তায় সিয়াটল পুলিশ বিভাগ জানিয়েছে, একাধিক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ জনগণকে আপাতত ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

তবে হামলায় আহতদের সঠিক সংখ্যা ও তাদের বর্তমান শারীরিক অবস্থা কিংবা সন্দেহভাজন কাউকে আটক করা হয়েছে কি না-তা আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত করেনি স্থানীয় কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে পুলিশকে ওই এলাকা থেকে এক ব্যক্তিকে সরিয়ে নিয়ে যেতে দেখা গেলেও, তিনি এই গোলাগুলির সঙ্গে জড়িত কি না তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও সিয়াটল সেন্টারে সাপ্তাহিক ছুটির দিনে ঐতিহ্যবাহী খাদ্য ও সংগীত উৎসব 'বাইট অব সিয়াটল' আয়োজন করা হয়েছিল। বহু দর্শনার্থীর সমাগম ঘটেছিল সেখানে। ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

আমেরিকা থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher