খেলাধুলা

খেলাধুলা

আর্জেন্টিনা–ফ্রান্স ফাইনালের বাঁশি বাজাবেন পোলিশ রেফারি

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২ ০২:৪৭ | ৯০৩

আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার রোববারের ফাইনালে ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি সিমন মার্চিনিয়াক। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিফা।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলেরই ম্যাচ পরিচালনা করেছেন ৪১ বছর বয়সী মার্চিনিয়াক। শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ও গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে রেফারি ছিলেন এই পোলিশ। ফাইনালে মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশি পাভেল সোকোলনিৎসকি ও তমাস লিস্তকিয়েভিচ।


পোল্যান্ডের প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পেলেন এক সময়ে শৌখিন ফুটবল খেলা ও ২০১১ সালে ফিফা রেফারির তালিকায় নাম লেখানো মার্চিনিয়াক।

খেলাধুলা থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher