খেলাধুলা

শিবলি-নাইমরা উপেক্ষিত, ডি-থ্রি টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্ক

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ০২:২২ | ২৮

আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিসিবির নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি। যার শুরুটা হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। টুর্নামেন্টের আগে গতকাল অনুষ্ঠিত হয়েছে তিন বছরের জন্য নিলাম। পাঁচ ক্যাটাগরিতে নিলামের চূড়ান্ত তালিকায় সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের ২৮১ জন ক্রিকেটার।

এরপর সেখান থেকে ৬টি দল ২২ জন করে খেলোয়াড় তাদের দলে ভেড়ায়। তবে নিলামে নাম থাকা তরুণ সম্ভাবনাময়ী ব্যাটার আশিকুর রহমান শিবলির কোনো দলে জায়গা হয়নি। তার মতো প্রতিভাবান ক্রিকেটারের কোনো দলে জায়গা না পাওয়া অনেকের কাছেই বিস্ময়কর লেগেছে। ঘরোয়া ক্রিকেটে গেল দুই বছর ধরে রান করে আসছেন তিনি।

শিবলির মতো তরুণ ব্যাটাররা যদি দল না পান সেটা দেশের ক্রিকেটের জন্যই দুঃখজনকবলা চলে। এদিকে দল পাননি এনসিএলে বর্তমানে সবচাইতে বেশি উইকেট নেওয়া স্পিন বোলার নাঈম আহমেদও। তরুণ ব্যাটার আশরাফুল হাসান রিহাদও কোথাও নেই। ঘরোয়াতে রান করা মিম মোসাদ্দেকের জায়গাও হয়নি কোথাও। 

জায়গা হয়নি প্রিতম কুমারেরও। রোহানতদৌলা বর্ষন-রবিউল হক-তানিজম সাকিবরা ইনজুরিতে থাকায় তারা দল পাননি। ঘরোয়াতে পারফর্ম করা আব্দুল্লাহ আল মামুনকেও দলে নেয়নি কেউ। যে কারণে প্রশ্ন জাগতে পারে কোচরা এসব ক্রিকেটারদের কেন নিলেন না দলে। 

বিসিবির একজন পরিচালক ঢাকা পোস্টকে বলছিলেন, 'দেখলাম শিবলি দল পায়নি। এটা তো বিসিবির কিছু করার ছিল না। কারণ ৬ ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হয়েছে তারা তাদের পছন্দমতো দল করবে। এ ছাড়া কোচরা রয়েছে তারা তো জানে কে কেমন, এখন তারা যদি সুযোগ না দেয় কি বলার আছে তাহলে।' 

এদিকে নিলাম থেকে অবিক্রিত থেকেছেন একসময়ের তারকা ক্রিকেটার নাসির হোসেনও। তাকে নিয়েও আগ্রহ দেখায়নি কোনো দল।

খেলাধুলা থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher