খেলাধুলা

খেলাধুলা

ফাইনালে মেসিকে ভয় পাচ্ছে না ফরাসিরা

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২ ১০:২৭ | ৯৪৪

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে পরপর দুইবার শিরোপা জয়ের রেকর্ড রয়েছে কেবল ইতালি ও ব্রাজিলের দখলে। সর্বশেষ ১৯৬২ সালের বিশ্বকাপে শিরোপা জিতে এই কৃতিত্ব অর্জন করেছিল সেলেসাওরা। এরপর দীর্ঘ ৬০ বছর কেটে গেলেও এমন দৃশ্য দেখা যায়নি বিশ্ব আসরে। যদিও মাঝে ব্রাজিল ও আর্জেন্টিনার সামনে এই সুযোগ এসেছিল। কিন্তু টানা দ্বিতীয়বার শিরোপার মুকুট অর্জন করতে পারেনি কেউই।

এবার কাতার বিশ্বকাপে এমন রেকর্ডে নিজেদের নাম লেখানোর সুযোগ থাকছে ফ্রান্সের সামনে। গত রাশিয়া বিশ্বকাপের শিরোপা জেতা দলটি এবারের ফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলেই টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে দিদিয়ের দেশমের শিষ্যরা।

কাতারের রাজধানী দোহার আল বায়েত স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে লড়াকু মরক্কোর বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে ফ্রান্স। ম্যাচে গোল করে দলকে ফাইনালের মঞ্চে তুলতে বড়সড় অবদান রেখেছেন থিও হার্নান্দেজ ও র‌্যান্ডাল কলো মুয়ানি।

ম্যাচের পঞ্চম মিনিটেই থিও হার্নান্দেজের গোলে এগিয়ে যায় ফ্রান্স। এরপর দ্বিতীয়ার্ধের ৭৯তম মিনিটে উইঙ্গার উসমান ডেম্বেলের পরিবর্তে মুয়ানিকে মাঠে নামান কোচ দিদিয়ের দেশম। মাঠে নেমেই ৪৪ সেকেন্ডে নিজের প্রথম গোল করেন। ফলে শিরোপার লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে-অ্যান্তিনিও ক্রিজম্যানদের লিওনেল মেসির আর্জেন্টিনার ডিঙি পেরোতে হবে ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ফাইনালের টিকিট নিশ্চিত করার পর ইতালির সংবাদমাধ্যম ‘রাই স্পোর্ত’কে শিরোপা জয়ের ম্যাচ নিয়ে কথা বলেছেন ফ্রান্স দলের লেফটব্যাক থিও হার্নান্দেজ। যেখানে এই তারকা জানিয়ে দিয়েছেন, ফাইনালের মঞ্চে মেসিকে ভয় পায় না তার দল।

খেলাধুলা থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher