আমেরিকায় বাঙ্গালী

নিউইয়র্কে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে আওয়ামী লীগের সমাবেশ

নিউজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ ০১:৫৫ | ১৮

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কের ব্রঙ্কসে সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে সামনে রেখে তাঁর প্রত্যাবর্তনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। সমাবেশে আওয়ামী লীগ নেতারা দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিও জানান।

২১ অক্টোবর বুধবার স্টার্লিং-বাংলাবাজার এলাকার আল আকসা পার্টি হলে আয়োজিত এ সমাবেশে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। একই সঙ্গে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আবদুর রহিম বাদশার সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, জুয়েল আহমদ ও ইফজাল চৌধুরী। এতে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, ডা. মাসুদুল হাসান, হাকিকুল ইসলাম খোকন ও তোফায়েল চৌধুরী, আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, মোহাম্মদ আলী সিদ্দিকী, মিসবাহ আহমদ ও ফরিদ আলম। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদের মিয়া, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আব্দুস শহীদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, বঙ্গবন্ধু পরিষদের নিউইয়র্ক চ্যাপটারের সভাপতি সাখাওয়াত আলী, সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি শেখ আতিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল, ব্রঙ্কস বরো আওয়ামী লীগের সভাপতি এম এ মুহিত, আওয়ামী লীগ নেতা কফিল চৌধুরী, শাহীন কামালী, সাইদুর রহমান লিংকন, পল্লব সরকার, নুরুল ইসলাম মিলন, জামাল আহমেদ, মঈজুর লস্কর জুয়েল, জালাল উদ্দিন জলিল, কবি সালেহা ইসলাম, ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজান চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল ও নৈরাজ্যকর বলে উল্লেখ করেন এবং এ পরিস্থিতির বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

সমাবেশে বক্তারা আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁদের বক্তব্যে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিকে ঘিরে প্রবাসে আওয়ামী লীগ ও সমমনা সংগঠনগুলোর রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখার অঙ্গীকার উঠে আসে।

সমাবেশে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মহিউদ্দিন দেওয়ান ও সাহিত্য সম্পাদক প্রার্থী রুমানা আহমেদ ভোট প্রার্থনা করেন।

সমাবেশের আয়োজনে ছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবার, অঙ্গ ও সহযোগী সংগঠন, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভা শুরু হয়। পরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ এবং পরবর্তী গণতান্ত্রিক আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানানো হয়। গভীর রাত পর্যন্ত সভা চলে।

আমেরিকায় বাঙ্গালী থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher