আমেরিকায় বাঙ্গালী

নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি

নিউজ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ ০১:৫২ | ১৬

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান সাপোর্ট করপোরেশনের উদ্যোগে বার্ষিক বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ৭৩ স্ট্রিটের ৩৭-২২ নম্বর ঠিকানায় সংস্থাটির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়ালগ্রিনস ফার্মেসির সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য ছিল বিশেষ করে ইনস্যুরেন্সবিহীন মানুষের জন্য ফ্লু প্রতিরোধী টিকা গ্রহণের সুযোগ তৈরি করা এবং কমিউনিটিতে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো।শহর খুঁজুন

হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মো. সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ওয়ালগ্রিনসের ফার্মাসিস্ট মিস মেরি লিন সরাসরি উপস্থিত থেকে টিকা প্রদান করেন।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ধারাবাহিকভাবে ১৪ বছর ধরে ফ্লু টিকাদান কর্মসূচি পরিচালনা করছে হিউম্যান সাপোর্ট করপোরেশন। সংগঠনটির এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হলো যাঁদের স্বাস্থ্যবিমা নেই, তাঁদের বিনামূল্যে টিকা গ্রহণের সুযোগ করে দেওয়া। পাশাপাশি মৌসুমি ইনফ্লুয়েঞ্জা সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানো।সর্দির ওষুধ নিন

ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা একটি সংক্রামক শ্বাসতন্ত্রের রোগ, যা নাক, গলা ও ফুসফুসে সংক্রমণ ঘটাতে পারে। জ্বর, কাশি, গলাব্যথা, মাথাব্যথা, শরীরব্যথা ও অতিরিক্ত ক্লান্তি এ রোগের সাধারণ লক্ষণ। শীত মৌসুমে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, ছোট শিশু এবং নির্দিষ্ট স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষের ক্ষেত্রে ফ্লু গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। টিকা গ্রহণ এ রোগের গুরুতর পরিণতির ঝুঁকি কমাতে সহায়তা করে।

সংগঠনের সাধারণ সম্পাদক বাবু তপন কুমার সেন, সহসভাপতি জাহানারা আলী, পরিচালক জুনান নাশিদ সানি, সাংগঠনিক সম্পাদক হৃদয় মিয়া, আব্দুস সালাম ও শামসুন নাহার কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।

অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, মামুন টিউটোরিয়ালের অধ্যক্ষ শেখ আল মামুন, ইউএসএনিউজঅনলাইন.কমের সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম, এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক কানু দত্ত, জ্যেষ্ঠ সাংবাদিক শামীম আহমেদ, উইকলি প্রবাস সম্পাদক সাঈদ আহমেদ, সাপ্তাহিক প্রজ্ঞা নিউজের সম্পাদক উত্তম কুমার সাহা, সাংবাদিক আবুল কাশেম, ইউএসএ বাংলা নিউজ২৪-এর জহিরুল হক, পাবনা জেলা সমিতির সভাপতি আবু পাশা, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান এবং কুইন্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনা রহমান।মানচিত্র দেখুন

কর্মসূচি সফল করতে সহযোগিতা ও প্রচার-প্রচারণায় অংশ নেওয়া সাংবাদিক, সমাজসেবী, কবি-সাহিত্যিক, শিল্পী, পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা ও উপজেলা সমিতিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান সভাপতি মো. সোলায়মান আলী ও সাধারণ সম্পাদক বাবু তপন কুমার সেন।

আয়োজকেরা বলেন, কমিউনিটির মানুষের স্বাস্থ্যসুরক্ষা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা জরুরি। ভবিষ্যতেও কর্মসূচিকে আরও কার্যকর ও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে তাঁরা সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

আমেরিকায় বাঙ্গালী থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher