নিউইয়র্ক

নিউইয়র্ক

লিজিওনেয়ার্স প্রতিরোধে কাজ চলছে

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৪ | ৬৬

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটির আপার ইস্ট সাইডে ‘লিজিওনেয়ার্স’ রোগের প্রাদুর্ভাবের সঠিক উৎস শনাক্ত করতে এখনো কাজ চালিয়ে যাচ্ছেন সিটির স্বাস্থ্য কর্মকর্তারা। সিটির কাউন্সিল শুনানিতে অংশ নিয়ে স্বাস্থ্য কমিশনার ড. অ্যালিস্টার মার্টিন জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমেই কেবল এই রোগের মূল উৎস নির্ধারণ করা সম্ভব এবং এ প্রক্রিয়া সম্পন্ন হতে চলতি শরৎকাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। উল্লেখ্য, প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়েছেন ৯৪ জন এবং মারা গেছেন ১১ জন। 

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রশাসনের প্রাদুর্ভাব মোকাবিলা ও পূর্বপ্রস্তুতির ঘাটতি নিয়ে আইনপ্রণেতাদের দীর্ঘদিনের সমালোচনার জবাবে সিটি কাউন্সিলের শুনানিতে নিজেদের পদক্ষেপকে সমর্থন জানান স্বাস্থ্য কমিশনার মার্টিন। 

শুনানিতে ওয়াটার ইকোলজিস্টদের পদ ফাঁকা থাকা নিয়ে প্রশাসনের অসঙ্গতি ফুটে ওঠে। সিটি কাউন্সিল স্পিকার জুলির অভিযোগ অনুযায়ী পরিদর্শকের ২১টি পদ ফাঁকা থাকলেও, মার্টিন দাবি করেন প্রয়োজনীয় পদের বেশিরভাগই পূরণ ছিল এবং বর্তমানে মাত্র ৬টি পদ খালি রয়েছে। অন্যদিকে, প্রাদুর্ভাবের সংকটাপন্ন সময়ে আক্রান্ত এলাকায় মেয়র জোহরান মামদানির অনুপস্থিতি নিয়ে কুইন্সের রিপাবলিকান কাউন্সিলর জোয়ান আরিওলা প্রশ্ন তোলেন। জবাবে মার্টিন স্পষ্ট করেন, মেয়র ঘটনার শুরু থেকেই মেয়রের সাথে তার প্রতিদিন যোগাযোগ ছিল এবং তারা যৌথভাবে সংবাদ সম্মেলনও করেছেন। 

ভবিষ্যতে এ ধরনের প্রাদুর্ভাব এড়াতে সিটি কাউন্সিল বছর তিনবার কুলিং টাওয়ার পরিষ্কার বাধ্যতামূলক করাসহ একগুচ্ছ নতুন বিলের প্রস্তাব করেছে, যদিও স্বাস্থ্য বিভাগ এই বিলের বিরোধিতা করেছে। তবে অনিবন্ধিত টাওয়ার খুঁজে বের করা এবং দ্রুত পরীক্ষার ব্যবস্থা গ্রহণসহ সিটির পক্ষ থেকে নিজস্ব ৫টি উদ্যোগের কথা জানান কমিশনার।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher