নিউইয়র্ক

২৫,০০০ সদস্যের পুরো সম্প্রদায় নিচ্ছে এ সিদ্ধান্ত

টিকা ইস্যুতে নিউইয়র্ক ছাড়ার হুমকি আমিশদের

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০২:১৩ | ৪৮

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক অঙ্গরাজ্যের আমিশ সম্প্রদায় রাজ্য প্রশাসনকে শেষ হুঁশিয়ারি দিয়েছে, হয় তাদের ধর্মীয় আচার পালন করতে দিতে হবে, অন্যথায় ২৫,০০০ সদস্যের পুরো সম্প্রদায় নিউইয়র্ক ছেড়ে চলে যাবে। স্কুলের বাধ্যতামূলক টিকাকরণ আইন নিয়ে বিরোধের জের ধরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা।
বিরোধের মূল কারণ :

কঠোর টিকা আইন : ২০১৯ সালে নিউইয়র্কের তৎকালীন গভর্নর অ্যান্ড্রু কুওমো স্কুলে প্রবেশের ক্ষেত্রে টিকাকরণের ধর্মীয় ছাড় বাতিল করেন। রাজ্যে কে-১২ স্কুলে ভর্তি হতে শিশুদের ২৪ থেকে ২৭টি টিকা নেওয়া বাধ্যতামূলক।
ভারী জরিমান : অমিশদের এক-কক্ষবিশিষ্ট নিজস্ব ধর্মীয় স্কুলগুলো টিকা নির্দেশিকা মানতে অস্বীকৃতি জানালে রাজ্য স্বাস্থ্য বিভাগ তাদের জরিমানা করা শুরু করে। ইতোমধ্যেই তিনটি স্কুলের ওপর মোট ১,১৮,০০০ ডলারের জরিমানা জমেছে।
সুপ্রিম কোর্টে আইনি লড়াই :
সাধারণত আইনগত লড়াই কিংবা শরীরে ইনজেকশন নেওয়া, উভয়টিরই বিরোধী অমিশ সম্প্রদায়। তবে অস্তিত্ব রক্ষার স্বার্থে তারা মামলাটি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেছে। আইনজীবীরা জানান, সুপ্রিম কোর্টে জয়ী না হলে অমিশরা প্রতিবেশী পেনলিভেনিয়া রাজ্যে স্থানান্তরিত হবে, যেখানে প্রায় ৯৫,০০০ অমিশ বাস করেন।
এক চিঠিতে সম্প্রদায়ের প্রবীণ সদস্য এজরা ওয়েঙ্গার্ড জানান, ‘সর্বশক্তিমান ঈশ্বর আমাদের তার ওপর পূর্ণ আস্থা রাখতে বলেছেন, যার সাথে টিকায় বিশ্বাস রাখার বিষয়টির সরাসরি সংঘাত রয়েছে।’
আইনি ও রাজনৈতিক পরিস্থিতি :
যুক্তরাষ্ট্রের ২য় সার্কিট আদালত ইতোপূর্বেও অমিশদের আবেদন খারিজ করেছে। তবে এবার বিষয়টি আবার সুপ্রিম কোর্টে জমা দেওয়া হচ্ছে। আইনি বিশেষজ্ঞদের মতে, জনস্বাস্থ্যের সুরক্ষায় রাষ্ট্র কঠোর অবস্থান নিলেও ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বর্তমান মার্কিন প্রশাসনের স্বাস্থ্য অধিদপ্তর পিতা-মাতার পছন্দ ও ধর্মীয় স্বাধীনতার পক্ষে সমর্থন জানিয়েছে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher