যা রাজ্য গভর্নরের চেয়েও বেশি
লং আইল্যান্ডে কমকর্তাদের ওভারটাইমই ২ লাখ ডলার
প্রকাশ: ২৩ মে ২০২৬ ০০:৪১ | ১৬৮
ছবি: সংগৃহীত
লং আইল্যান্ড রেল রোড (এলআইআরআর)-এর শীর্ষ উপার্জনকারীদের প্রত্যেকেই শুধু ওভারটাইম বাবদ ২,০০,০০০ (২ লাখ) ডলারের বেশি আয় করেছেন এবং সামগ্রিকভাবে গভর্নর ক্যাথি হোকুলের চেয়েও ১,০০,০০০ ডলার বেশি উপার্জন করেছেন।
গত সোমবার দ্য পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, এলআইআরআর-এর ৩২৫ জনেরও বেশি কর্মী তাদের মোটা অঙ্কের মূল বেতনের পাশাপাশি বছরে ১,০০,০০০ ডলারের বেশি ওভারটাইম পাচ্ছেন। এমনকি তাদের মধ্যে ১১ জন ওভারটাইম বাবদ সেই বিশাল অঙ্কেরও দ্বিগুণ (অর্থাৎ ২ লাখ ডলারের বেশি) আয় করছেন।
এই তথ্য এমন এক সময়ে সামনে এলো, যখন এলআইআরআর-এর ৩,৫০০ জন ইউনিয়ন সদস্য ধর্মঘট শুরু করেছেন। এর ফলে লং আইল্যান্ড এবং নিউইয়র্ক সিটিতে (বিগ অ্যাপল) যাতায়াত ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং ট্রেনের প্রায় ৩,০০,০০০ (৩ লাখ) দৈনিক যাত্রী মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। আন্দোলনরত গ্রুপগুলো বিগত তিন বছরের বকেয়াসহ ৯.৫% বেতন বাড়ানোর জন্য দরকষাকষি করছে।
১. লিওনার্দো এস্পিনোসা, গ্যাং ফোরম্যান (কর্মরত আছেন আগস্ট ২০০৫ থেকে) : এস্পিনোসা গত বছর তার ১,২৯,৪৯৩ ডলার মূল বেতনের পাশাপাশি চোখ কপালে তোলার মতো ২,৪৪,৯৫৪ ডলার ওভারটাইম পেয়েছেন। ফলে তার মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩,৯৬,৭৪৯ ডলার। এস্পিনোসা নিউইয়র্কের লিনব্রুকে ৬,৭২,০০০ ডলার মূল্যের একটি ডুপ্লেক্স বাড়িতে থাকেন। পাবলিক রেকর্ড অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে কর ফাঁকির কারণে আইআরএস তার ও তার স্ত্রীর বিরুদ্ধে ২৩,২০৫ ডলারের একটি ট্যাক্স লিয়েন (সম্পত্তি ক্রোকের আইনি নোটিশ) জারি করেছিল।
২. স্টিভ ডেলাক্রুসাঝ, গ্যাং ফোরম্যান (কর্মরত আছেন জানুয়ারি ২০০০ থেকে) : ডেলাক্রুসাঝ তার ১,৩৩,৯২৪ ডলার মূল বেতনের সাথে বিপুল পরিমাণের ২,৩৩,১৯৫ ডলার ওভারটাইম যোগ করে মোট ৩,৮৮,০০০ ডলারেরও বেশি উপার্জন করেছেন। তিনি নিউইয়র্কের ওয়েস্ট ব্যাবিলনে একটি সাধারণ বাড়িতে বসবাস করেন।
৩. জেফরি ডেভিস, গ্যাং ফোরম্যান (কর্মরত আছেন অক্টোবর ২০০৫ থেকে) : ডেভিস তার ১,৩০,২৯১ ডলার বেতনের পাশাপাশি ২,৩৩,৮০৮ ডলার ওভারটাইম ঘরে তুলেছেন। তিনি নিউইয়র্কের ফ্রিপোর্টে ৬,০০০ বর্গফুটেরও বড় একটি বিশাল বাড়িতে থাকেন।
৪. ব্রায়ান টার্নার, ফোরম্যান (কর্মরত আছেন জানুয়ারি ২০০৮ থেকে) : নিউইয়র্কের বে শোরের বাসিন্দা টার্নার ১,৩১,১৭৬ ডলার বেতনের সাথে ২,২৯,৪২৬ ডলার ওভারটাইমসহ মোট ৩,৭৮,৮৬৯ ডলার উপার্জন করেছেন।
৫. ল্যারি ইয়ং, গ্যাং ফোরম্যান (কর্মরত আছেন অক্টোবর ২০০৫ থেকে) : ইয়ং তার ১,৩০,৪২৮ ডলার মূল বেতনের সাথে ২,২৭,৯৯৯ ডলার ওভারটাইম যোগ করে সর্বমোট ৩,৭৮,৮৬৯ ডলার।
অন্য স্টেট থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher