কানাডা

কানাডায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩ ০২:২৯ | ২৫০

বৈরী আবহাওয়া উপেক্ষা করে কানাডায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। কানাডার ক্যালগেরির আকরাম জুম্মা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে সাতটায়। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টায়। 

জামাতে ইমামতি করেন মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

এ ছাড়াও বাংলাদেশ কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়।  

উল্লেখ্য ঈদের দিন কর্মদিবস থাকায় অনেকে খুব ভোরে নামাজ আদায় করে অফিসে যান।

কানাডা থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher