কানাডা
বিমানবন্দর থেকে দেড় কোটি ডলারের সোনার কন্টেইনার চুরি
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩ ০৬:৩৭ | ৩১৭
কানাডার টরন্টো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহু কোটি ডলার মূল্যের কন্টেইনারভর্তি সোনা ও মূল্যবান সামগ্রী চুরি গেছে বলে খবর পাওয়া গেছে। চোর ধরতে তদন্তে নেমেছে পুলিশ। গত ১৭ এপ্রিল চুরির ঘটনাটি ঘটলেও ঘটনাটি প্রকাশ্যে এসেছে ২১ এপ্রিল।
পুলিশের ধারণা, কানাডার অন্টারিও প্রদেশের খনি থেকে তোলা সোনাভর্তি কন্টেইনারটি সন্ধ্যার সময় কার্গো বিমানে নিয়ে আসা হয়েছিল। এরপর সেটি বিমানবন্দরের একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়। সেই স্থান থেকে কন্টেইনারভর্তি সোনা এবং মূল্যবান সামগ্রী চুরি হয়েছে বলে এ ঘটনায় নিরাপত্তার গাফিলতিকে দায়ী করেছে কেউ কেউ। কানাডার পুলিশ কর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত দেশে ঘটে যাওয়া চুরির ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে বড় এটি।
কানাডা থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher