আমেরিকায় বাঙ্গালী

বাংলাদেশের জেল হত্যা দিবসে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দোয়া মাহফিল ও আলোচনা সভা

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬ ২৩:৫৪ | ৩৩

বাংলাদেশের জেল হত্যা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম, ত্রাণ সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান ও সোলায়মান আলী।

এ ছাড়া বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা সরাফ সরকার, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ ও শিবলী সাদিক, আওয়ামী লীগ নেতা জাহিদ হাসান, জনি শিকদার, নাফিউর রহমান তুরান, ড. পান্না, ইসমাইল হোসেন স্বপন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল, সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হৃদয় মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।

সভা শুরুর আগে জেল হত্যা দিবসে শহীদ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি সোলায়মান আলী।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, হামলা-মামলা, গণগ্রেপ্তার এবং সাংবাদিকদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ডের অভিযোগ তুলে ধরেন। এসব ঘটনায় নাগরিকদের নিরাপত্তা, মানবাধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

বক্তারা দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেন। তাঁদের মতে, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে দেশে-বিদেশে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

সভাপতির বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে দেশে ও প্রবাসে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আমেরিকায় বাঙ্গালী থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher