বাংলাদেশ

বাংলাদেশ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ

নিউজ ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ ০০:০৩ | ৪৮

সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালের দিকে নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিভিন্ন কারখানার শ্রমিকরা সকালের দিকে সড়কে নেমে আসেন এবং বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে আগুন জালিয়ে দেন। 

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শ্রমিকদের আন্দোলনের কারণে আশপাশের বেশ কিছু কারখানায় উৎপাদন সাময়িকভাবে ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher