বিনোদন

তানজিদের পর অহেতুক শটে ফিরলেন মুমিনুল

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ০২:৫৬ | ১৮

শুরুটা বেশ চ্যালেঞ্জিং ছিল বাংলাদেশের জন্য। মিরপুরের উইকেট নতুন বলে গতি ও সুইংয়ের মিশেলে জেইডেন সিডস, শামার জোসেফরা স্বাগতিক ওপেনারদের পরীক্ষার মুখে ফেলে। তারই ধারাবাহিকতায় দলীয় ১০ রানেই সিলসের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তানজিদ। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হকের জুটি স্বাচ্ছন্দ্যেই আগাচ্ছিল। কিন্তু ডাউন দ্য উইকেটে এসে অহেতুক শটে ক্যাচ দিয়ে ফিরলেন মুমিনুলও।

দলীয় ৬১ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। প্রথম উইকেট দ্রুত পতনের পর সাদমান-মুমিনুলের বোঝাপড়া বেশ ভালোই ছিল। কিন্তু বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকান আক্রমণে আসতেই ধৈর্যচ্যুতি ঘটল মুমিনুলের। হাওয়ায় ভাসানো বল ক্রিজ ছেড়ে মিড-অফে উড়িয়ে মারতে চেয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। কিন্তু ব্যাটে ঠিকঠাক না হওয়অয় সেটি শামার জোসেফকে ফাঁকি দিতে পারেনি।

৫১ বলে ২টি চারের বাউন্ডারিতে ২৮ রান করলেন মুমিনুল। তার সঙ্গে সাদমানের জুটি ভাঙলো ৫৯ রানে। এর আগে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুমিনুল। আর আন্তর্জাতিক টেস্টে তার সবমিলিয়ে রান ৫২৯৩ রান।

এর আগে ইনিংসের শুরুতেই তানজিদ তামিম স্রেফ ৭ রান করে ফেরেন। সিলসের অফ স্টাম্পের বাইরের বলটি বেরিয়ে যাওয়ার আগমুহূর্তে কাভার দিয়ে খেলার চেষ্টা ছিল তার। কিন্তু ব্যাটের কানা স্পর্শ করে সেটি স্লিপে থাকা জাস্টিন গ্রিভসের হাতে জমা পড়ে।

মধ্যাহ্ন বিরতির আগে প্রথম সেশনে হয়েছে ২৯ ওভার। ২ উইকেট হারিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান। ওপেনার সাদমান ৮০ বলে ৪২ এবং বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২০ বলে ১৫ রানে অপরাজিত আছেন। চোটের কারণে এই ম্যাচ খেলছেন না মুশফিকুর রহিম।

বিনোদন থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher