বিশ্ব
নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে হাজারও মানুষের বিক্ষোভ
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ ০১:৫৩ | ৬৫
ছবি: সংগৃহীত
ইসরায়েলে সাধারণ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। এর মধ্যেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারী।
স্থানীয় সময় শনিবার তেল আভিভের জনবহুল 'হোস্টেস স্কয়ার' প্লাজায় এই সরকারবিরোধী বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর পর ইসরায়েলে এটিই প্রথম সাধারণ নির্বাচন, যা আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। গাজায় জিম্মি থাকা পরিবারগুলোর গঠিত 'অক্টোবর কাউন্সিল'-এর ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয়। মূলত ৭ অক্টোবরের হামলার আগে সরকারের ব্যর্থতার জবাবদিহিতা নিশ্চিত করতেই এই আন্দোলন।ঘড়ি কিনুন
দেশটির অন্যান্য অঞ্চলেও সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। তেল আবিবের সমাবেশে নেতানিয়াহুর প্রধান মধ্য-ডানপন্থী প্রতিদ্বন্দ্বী এবং 'ইশার' পার্টির নেতা গাদি আইজেনকোটসহ বিরোধী দলগুলোর বিশিষ্ট নেতারা অংশ নেন। এছাড়া 'ডেমোক্র্যাটস' দলের নেতা ইয়ার গোলানও মিছিলে উপস্থিত ছিলেন।
আসন্ন মঙ্গলবারের নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জরিপ অনুযায়ী, ২০২২ সাল থেকে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর ডানপন্থী ব্লক এবং আইজেনকোটের ব্লকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে কোনো পক্ষই সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি নির্ধারণ করবে ইসরায়েল ইরানে নতুন করে সামরিক হামলা চালাবে কি না। ধারণা করা হচ্ছে, আইজেনকোট প্রধানমন্ত্রী হলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে কম আগ্রহী হতে পারেন।
৭ অক্টোবরের হামলার জন্য দায়ীদের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে অক্টোবর কাউন্সিল। তবে নেতানিয়াহুর জোট সরকার একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি প্রত্যাখ্যান করে একটি রাজনৈতিক কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে, যার অর্ধেক সদস্য সরকার এবং বাকি অর্ধেক বিরোধী আইনপ্রণেতাদের মাধ্যমে মনোনীত হবে। বিরোধীরা এই পক্ষপাতদুষ্ট প্রস্তাবিত কমিশন বর্জন করার ঘোষণা দিয়েছেন। সূত্র: আল-জাজিরারাজনৈতিক বিশ্লেষণ
বিশ্ব সংবাদ থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher