অন্য স্টেট

আমেরিকা

হিন্দু মন্দিরে হামলার চেষ্টা, গ্রেপ্তার তরুণ

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ০০:১৪ | ১১৩

যুক্তরাষ্ট্রের শিকাগোর কাছে ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকার একটি হিন্দু মন্দিরে বন্দুকহামলার পরিকল্পনা করার অভিযোগে ১৯ বছর বয়সী এক শেতাঙ্গ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ওই যুবকের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস। তিনি ইলিনয়ের প্যালাটাইন এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রসিকিউটররা জানিয়েছেন, তার কাছ থেকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী আদর্শে উদ্বুদ্ধ এবং ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে সহিংসতা ছড়ানোর ঘোষণাপত্র সংবলিত আট পাতার একটি মেনিফেস্টো উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও তদন্ত সূত্রে জানা যায়, গত রবিবার (১১ অক্টোবর) আলেকজান্দ্রোস হামলার পরিকল্পনা করে মন্দিরের উদ্দেশ্যে রওনা হলেও তার হাতে থাকা এআর-স্টাইলের রাইফেলটি জ্যাম হয়ে যাওয়ায় তিনি হামলা চালাতে ব্যর্থ হন এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তিনি তার এক সহকর্মীকে অস্ত্র কাজ না করার একটি ভিডিও এবং ট্যাকটিক্যাল ভেস্ট পরিহিত নিজের ছবি পাঠায়।ঘড়ি কিনুন

ওই সহকর্মী ও অন্য এক কর্মী বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক জরুরি সেবা নম্বর ৯১১ ফোন করে পুলিশকে জানান। এরপর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্যালাটাইনে তার অ্যাপার্টমেন্টের নিকটবর্তী একটি পার্কিং লট থেকে তাকে আটক করে।

তদন্তে জানা যায়, আলেকজান্দ্রোস একটি ফাস্ট ফুড চেইনে কাজ করতেন এবং দীর্ঘ দুই বছর ধরে এই হামলার পরিকল্পনা করছিলেন। আদালতের বিচারক তাকে জামিনঅযোগ্য ঘোষণা করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি দেওয়া এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা করা হয়েছে। সূত্র: আল জাজিরা

অন্য স্টেট থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher