বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০২:১৮ | ৪৭
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে অসাধারণ রণকৌশল, বিচক্ষণতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জেনারেল ওসমানী বাংলাদেশের ইতিহাসে অনন্য স্থান করে নিয়েছেন। তাঁর মতো আদর্শিক, বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন বর্তমান সময়েও গভীরভাবে অনুভূত হচ্ছে।Geographic Reference
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৬টায় নিউইয়র্কের গ্রীন টাচ সেন্টারের দ্বিতীয় তলায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম, নিউইয়র্ক আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
স্বদেশ ফোরামের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও কবি অবিনাশ চন্দ্র আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল জালালাবাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী ময়নুল হক চৌধুরী হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার নাজমা খাতুন চামেলী, গ্রীন টাচের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লিয়াকত এলাহী এবং সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন।Song Lyrics & Tabs
আলোচনা পর্বে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় জেনারেল ওসমানী শুধু সামরিক নেতৃত্বই দেননি, বরং যুদ্ধ পরিচালনায় তাঁর কৌশলগত দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা মুক্তিযুদ্ধের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাঙালি জাতি তাঁর অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে ছড়া ও কবিতা পাঠ এবং আলোচনায় অংশ নেন জাতীয় জাদুঘরের সাবেক কর্মকর্তা এম এ সাদেক, মাসিক প্রজ্ঞা-এর সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, কবি ও অধ্যাপক শুধাংশু মণ্ডল, অ্যাডভোকেট বদরুল এম. চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন (বিএলএফ), শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সভাপতি মো. আব্দুল ওদুদ, চিত্রশিল্পী মো. ফজলে আলী কচি, সাবেক ব্যাংকার এ. কে. এম. রফিকুল ইসলাম, রাফিদ ইয়ামিন আহনাক, মো. কুতুব উদ্দিন ও সুফিয়ান আহমদ চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন স্বদেশ ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী।
এদিকে বঙ্গবীর জেনারেল ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে স্বদেশ ফোরাম, নিউইয়র্কের মুখপত্র ‘স্বদেশ কণ্ঠ’-এর বিশেষ জন্মবার্ষিকী সংখ্যা প্রকাশ করা হয়েছে। সংখ্যাটির সম্পাদনায় ছিলেন সুফিয়ান আহমদ চৌধুরী এবং প্রচ্ছদশিল্পী মোমিন উদ্দিন খালেদ।
আমেরিকায় বাঙ্গালী থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher