বিশ্ব সংবাদ

বিশ্ব

ড্রোন হামলার ভয়ে মালদোভা ছাড়তে দেরি করলেন জেলনস্কি

নিউজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৯ | ২১

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমানটির উড্ডয়ন মলদোভার আকাশসীমায় রাশিয়ার একটি ড্রোনের অনুপ্রবেশের কারণে বিলম্বিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

ইউক্রেনের প্রতিবেশী পূর্ব ইউরোপীয় দেশ মলদোভা তাদের আকাশসীমায় একটি জেট চালিত ড্রোন সনাক্ত করার পরপরই সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দেয়। সে সময় প্রেসিডেন্টের বিমানটি মলদোভার রাজধানী কিশিনাউ আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমাণ ছিল।

ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নিশ্চিত হওয়ার পর বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়। পরে বিমানবন্দর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে ড্রোনটি বিস্ফোরিত হয়।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত মলদোভার রাষ্ট্রদূত ভ্লাদিস্লাভ কুলমিনস্কি সিএনএন-কে জানান, এই ঘটনাটি মোটেও কোনো কাকতালীয় বিষয় নয়। তিনি বলেন, 'ইউক্রেনীয় প্রেসিডেন্টের বিমান বিমানবন্দরে থাকা অবস্থায় শুধুমাত্র নজরদারির উদ্দেশ্যে একটি ড্রোন মলদোভার সীমানায় ঢোকার বিষয়টি বিশ্বাসযোগ্য নয়।'

ড্রোনটি প্রেসিডেন্টকে লক্ষ্যবস্তু করেছিল কি না-এমন প্রশ্নে রাষ্ট্রদূত জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এখনই সুনির্দিষ্ট করে কিছু বলা আগাম হয়ে যাবে। তবে জেলেনস্কি যে প্রায়ই মলদোভার আকাশসীমা ব্যবহার করেন, তা সবার জানা।

নরওয়ের প্রয়াত রাজা পঞ্চম হারাল্ডের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে অসলো যাচ্ছিলেন জেলেনস্কি। এই ড্রোনের বিষয়টি প্রথম প্রকাশ করেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর।

মলদোভার কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার তাদের আকাশসীমায় দ্বিতীয় আরেকটি ড্রোন প্রবেশ করে রোমানিয়ার দিকে চলে যায়। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে প্রায়শই রুশ ড্রোন প্রতিবেশীদের আকাশসীমায় প্রবেশ করে আসছে। সূত্র: সিএনএন

বিশ্ব সংবাদ থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher