খেলাধুলা

আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলবে মালয়েশিয়া

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ ০২:০৯ |

অনূর্ধ্ব-১৯ দল থেকেই সরাসরি হাই-পারফরম্যান্স বিভাগের হয়ে খেলার সুযোগ পেতেন ক্রিকেটাররা। তবে এর মাঝামাঝি অনূর্ধ্ব ২৩ নামে নতুন আরেকটি বিভাগ করেছে বিসিবি। চলতি মাস থেকে চূড়ান্তভাবে শুরু হয়েছে এই বিভাগের কাজও।

বয়সভিত্তিক এই বিভাগটিতে থাকবে নির্দিষ্ট বয়সের সীমারেখা। মূলত ১৯ থেকে ২৩ বছর পর্যন্ত পারফর্ম করা ক্রিকেটার থাকবেন এখানে। আর এই বিভাগের জন্য কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। গেম ডেভলেপমেন্ট কমিটির অধীনে থাকবে এই বিভাগটি। মূল দায়িত্বে থাকবেন নাভিদ নেওয়াজ।

অনূর্ধ্ব-২৩ বিভাগে থাকা ক্রিকেটারদের জন্য নতুন করে একটি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। যেখানে মালেয়েশিয়া দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন অনূর্ধ্ব ২৩ স্কোয়াডের ক্রিকেটাররা। তার আগে টপ এন্ড টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা এই দলের বিপক্ষে খেলবেন দুটি টি-টোয়েন্টি ম্যাচ। 

আগামী আগস্টের প্রথম সপ্তাহে ঢাকায় পা রাখবে মালেয়েশিয়া দল। এরপর প্রথম দুই টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৮ এবং ১০ তারিখ মিরপুরে। এরপর বাকি তিন ওয়ানডে মাঠে গড়াবে।

খেলাধুলা থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher