জীবনযাপন

ছানার সন্দেশের রেসিপি

নিউজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ ০২:৩৮ | ৫৮

উপকরণ
ছানা: ১ কাপ

চিনি: আধা কাপ

এলাচিগুঁড়া: ১ চিমটি

ঘি: অল্প

পেস্তাকুচি/কিশমিশ: সাজানোর জন্য

প্রণালি
একটা ননস্টিক পাত্রে ছানা, চিনি আর এলাচিগুঁড়া নিয়ে কম আঁচে অনবরত নেড়ে রান্না করতে হবে।

চিনি গলে ছানার সঙ্গে মিশে আঠালো হয়ে এলে তা চুলা থেকে নামিয়ে একটা ঘি মাখানো ট্রেতে সমান করে বিছিয়ে দিন।

ঠান্ডা করে নিতে হবে।

তারপর পছন্দসই আকারে কেটে ওপরে পেস্তাকুচি বা কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ছাঁচে দিয়ে সুন্দর নকশাদার সন্দেশও করা যেতে পারে।

জীবনযাপন থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher