জীবনযাপন

ঘরেই বানান বালুশাই, জেনে নিন রেসিপি

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ ০১:২৯ | ৬৭

উপকরণ
ময়দা: ২ কাপ

ফেটানো টক দই: ৬ টেবিল চামচ

ঘি: ৪ টেবিল চামচ

বেকিং সোডা: আধা চা-চামচ

জায়ফলগুঁড়া: সিকি চা-চামচ

লবণ: ১ চিমটি

চিনি: ২ কাপ

পানি: ১ কাপ

তেল: ডুবো তেলে ভাজার জন্য

মাওয়া: পরিমাণমতো

প্রণালি

ময়দা, বেকিং সোডা, লবণ আর জায়ফলগুঁড়া একটা চালনিতে নিয়ে চেলে নিতে হবে।

চেলে নেওয়া ময়দার সঙ্গে ঘি মিশিয়ে নিন। ভালোমতো ঝরঝরে করে মেখে নিন।

তারপর টক দই অল্প অল্প করে দিয়ে রুটি বানানোর ডো বা খামিরের মতো তৈরি করে নিন।

আধা ঘণ্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। খুব বেশি মাখানো যাবে না।

প্রয়োজনে টক দইয়ের পাশাপাশি অল্প পানিও ব্যবহার করা যেতে পারে।

নির্দিষ্ট সময় পর খামিরগুলো দিয়ে ছোট চ্যাপ্টা (মাঝের দিকে একটু বেশি চ্যাপ্টা) আকারের মিষ্টি তৈরি করে নিন।

প্যান বা কড়াইয়ে তেল গরম করে তাতে অল্প আঁচে একটু সময় নিয়ে সোনালি করে ভেজে তুলে নিতে হবে।

মিষ্টি তেলে ভাজা হতে হতে চিনির শিরা তৈরি করে নিন।

পানি আর চিনি একটা পাত্রে বসিয়ে জ্বাল দিয়ে চিনি মিশে গেলে নামিয়ে নিন।

মিষ্টি ও শিরা দুটোই হালকা ঠান্ডা হয়ে এলে শিরায় মিষ্টি ডুবিয়ে দিয়ে ৫ মিনিট রেখে তুলে ফেলতে হবে।

একটা ছড়ানো প্লেটে মাওয়া নিয়ে তাতে বালুশাই মিষ্টিগুলো গড়িয়ে নিয়ে পরিবেশন করুন।

জীবনযাপন থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher