কানাডা
দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলদারিত্ব অবৈধ: তীব্র সমালোচনা কানাডার প্রধানমন্ত্রীর
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ ০২:১৫ | ১৫০
ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান ও দখলদারিত্বকে সরাসরি ‘অবৈধ’ বলে আখ্যায়িত করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
কুইবেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেন এবং একে লেবাননের আঞ্চলিক সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী কার্নি বলেন, লেবানন সরকার ইতিমধ্যেই হিজবুল্লাহর কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও ইসরায়েলের প্রতি হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। ইসরায়েল এই বিষয়টিকে লেবাননে অনুপ্রবেশের অজুহাত হিসেবে ব্যবহার করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান, “এটি একটি স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ডগত সার্বভৌমত্বের লঙ্ঘন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।” আন্তর্জাতিক মহলে কানাডার প্রধানমন্ত্রীর এই মন্তব্য বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।
কানাডা থেকে আরো পড়ুন
Mahfuzur Rahman
Editor & Publisher