কানাডা

কানাডায় ব্যয় সংকোচনে সরকারি কর্মচারীদের ছাঁটাই নোটিশ

নিউজ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬ ০১:৫৫ | ৪৩৮

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে অর্থনীতির দুরবস্থার প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো কানাডায়ও এর প্রভাব পড়েছে। কানাডায় খাদ্যপণ্যের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। জীবনযাত্রার ব্যয় বাড়ায় হিমশিম খাচ্ছেন নাগরিকরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের নাগরিকরা। কানাডাপ্রবাসী লাখেরও বেশি বাংলাদেশিও এর বাইরে নয়।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতা গ্রহণের পর থেকেই অর্থনীতিকে চাঙা করতে একের পর এক প্রকল্প এবং সিদ্ধান্ত গ্রহণ করে চলেছেন। এর অংশ হিসেবে কানাডার ফেডারেল সরকারের ব্যয় সংকোচন পরিকল্পনায় গত দুই মাসে প্রায় ১৮ হাজার সরকারি কর্মচারী চাকরি হারানোর সম্ভাব্য নোটিশ পেয়েছেন।

তিনটি প্রধান ফেডারেল ইউনিয়নের তথ্য অনুযায়ী, ৩০টি ফেডারেল বিভাগ ও জাদুঘর এ পর্যন্ত কর্মীদের কাছে ওয়ার্কফোর্স অ্যাডজাস্টমেন্ট নোটিশ ইস্যু করেছে। ইউনিয়নগুলো স্পষ্ট করেছে, নোটিশ পাওয়া মানেই চাকরি নিশ্চিতভাবে চলে যাচ্ছে এমন নয়। এটি সম্ভাব্য ছাঁটাই প্রক্রিয়ার একটি ধাপ মাত্র।

সামগ্রিক চিত্র অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারিতে মোট প্রায় ১৮ হাজার কর্মচারীকে নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু গত দুই সপ্তাহেই ১৫ হাজারের ও বেশি কর্মচারীকে নোটিশ পাঠানো হয়েছে। ইউনিয়নভিত্তিক নোটিশ সংখ্যা এবং পিএসএসি প্রায় ৭ হাজার ৪০০ জন, পিআইপি এসসি ৫ হাজার ৩৬৫ জন ও সিএপিই ৫ হাজার ১১৬ জন।

কানাডার শক্তিশালী বাজেট ২০২৫ অনুযায়ী আগামী চার বছরে ফেডারেল পাবলিক সার্ভিস থেকে আরও ২৮ হাজার পদ বাতিল এবং মোট ৬০ বিলিয়ন ডলার সাশ্রয় করার পরিকল্পনা রয়েছে।

কানাডার ফেডারেল সরকারের যেসব বিভাগ সবচেয়ে বেশি নোটিশ পেয়েছে-

১. স্ট্যাটিস্টিকস কানাডা
• নোটিশ: প্রায় ৩,২০০
• সম্ভাব্য ছাঁটাই: ৮৫০ পদ
• নির্বাহী পর্যায়ে কমানো হবে প্রায় ১২%
২. গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা
• নোটিশ: ২,৩৯৫
• জানুয়ারি ১২–৩১ এর মধ্যে নোটিশ ইস্যু
৩. হেলথ কানাডা
• নোটিশ: প্রায় ১,৯০০
• বিভাগটি বলেছে, কর্মসূচি আধুনিকায়ন ও প্রশাসনিক সংহতির অংশ এটি
৪. শেয়ার্ড সার্ভিসেস কানাডা
• নোটিশ: ১,২৯০
৫. ট্রান্সপোর্ট কানাডা
• নোটিশ: ১,২৮১
৬. অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা
• নোটিশ: ১,১২৩
• ২০২৮–২৯ সালের মধ্যে লক্ষ্য পূরণে নির্বাহী পর্যায়েও কাটছাঁট
৭. ইনোভেশন, সায়েন্স অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট কানাডা
• নোটিশ: প্রায় ১,১০০
• তিন বছরে ছাঁটাই: ৬১৪ পদ
৮. এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কানাডা
• নোটিশ: প্রায় ১,০০০
• ছাঁটাই হবে আনুমানিক ৮৪০ পদ
৯. অ্যাগ্রিকালচার অ্যান্ড অ্যাগ্রি-ফুড কানাডা
• নোটিশ: ১,০৪৩
• বাতিল হবে ৬৫৫ পদ
১০. পাবলিক সার্ভিসেস অ্যান্ড প্রোকিউরমেন্ট কানাডা
• নোটিশ: ৯৭০
অন্যান্য উল্লেখযোগ্য বিভাগ
• ন্যাচারাল রিসোর্সেস কানাডা: ৭০০
• ফিশারিজ অ্যান্ড ওশানস: ৪৮৪
• পাবলিক সেফটি কানাডা: ৩৯১
• কানাডিয়ান হেরিটেজ: ৩৩০+
• ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC): ২৪৮
• ডিপার্টমেন্ট অব ফাইন্যান্স: ২১৫
• ট্রেজারি বোর্ড সেক্রেটারিয়েট: ২৫৯
• ডিপার্টমেন্ট অব জাস্টিস: ১৩৩
জাদুঘর ও বিশেষ সংস্থা
• কানাডিয়ান মিউজিয়াম অব হিস্ট্রি ও ওয়ার মিউজিয়াম
• তিন বছরে ছাঁটাই: ৬৭ পদ
• কর্মিসংখ্যা কমবে ৩৭১ থেকে ৩০৪

তবে কানাডিয়ান মিউজিয়াম অব নেচার, এভিয়েশন অ্যান্ড স্পেস মিউজিয়াম, সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়াম–এ কর্মী ছাঁটাই করবে না।

বিশ্লেষকরা মনে করছেন, এ উদ্যোগ সরকারের খরচ কমালেও লোকবলের অভাবে সময়মতো কাজ ব্যাহত হতে পারে।

কানাডা থেকে আরো পড়ুন

Mahfuzur Rahman

Editor & Publisher